মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

বিতর্কিত অঙ্গভঙ্গি করে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ Time View

বিনোদন ডেক্স : সদ্য থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্বকারী সারাহ জাফস বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন। সামাজিক মাধ্যমে তিনি একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে চোখের কোণ টেনে চোখ বাঁকা করার ভঙ্গি দেখানো হয় এবং ক্যাপশনে লিখেছেন, ‘এক চীনার সঙ্গে খাচ্ছি’। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং সমালোচনা শুরু হয়। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বিবিসি জানিয়েছে, এরই মধ্যে ২২ বছর বয়সী সারাহর ‘মিস ফিনল্যান্ড’ মুকুট কেড়ে নেওয়া হয়েছে। যদিও সারাহ জাফস দাবি করেছেন, ছবিতে দেখানো ভঙ্গি রাতের খাবারের সময় মাথাব্যথার কারণে হয়েছিল। এ ছাড়া ফিনল্যান্ডের ট্যাবলয়েড ‘ইলতা-সানোমাত’-এর প্রতিবেদনে তিনি জানিয়েছেন, ১১ ডিসেম্বরের ওই পোস্টে তার অনুমতি ছাড়াই এক বন্ধু আপত্তিকর ক্যাপশন জুড়ে দেয়।

সারাহ ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে লিখেছেন, ‘এটি অনেক মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। এমনটি করা মোটেও উদ্দেশ্য ছিল না। মানুষের প্রতি শ্রদ্ধা, তাদের প্রেক্ষাপট ও বৈচিত্র্যকে সম্মান করা আমার কাছে গুরুত্বপূর্ণ।’ তবে ক্ষমা চাওয়ার এই পোস্টকেও সমালোচনা করা হয়েছে।

কারণ ক্যাপশনটি ফিনিশ ভাষায় লেখা এবং সমালোচকরা বলেছেন, ‘ফিনল্যান্ডের বাইরে চীনারা এটি বুঝবে কিনা সন্দেহ রয়েছে। এশীয়রা আপনার কোনো ক্ষতি করেনি।’ফলে সামাজিক মাধ্যমে এই বিতর্কটি এখনো উত্তপ্ত এবং সারাহ জাফসকে নিয়ে সমালোচনা ও আলোচনা জারি রয়েছে।

 

 

 

কিউএনবি/মহন/১৭ ডিসেম্বর ২০২৫,/সন্ধা ৭:৩৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit