মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

‘যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের’, হত্যার হুমকি প্রসঙ্গে চমক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

বিনোদন ডেক্স : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছিলেন দেশের শোবিজ অঙ্গনের বহু পরিচিত মুখ। তাঁদের মধ্যেই ছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে সেই প্রতিবাদী অবস্থানের জের ধরেই এবার গুরুতর অভিযোগ তুললেন অভিনেত্রী। জানালেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে এক ফেসবুক লাইভে এসে চমক বলেন, তাকে ইতিমধ্যেই কয়েক শতবার ফোন করা হয়েছে এবং বারবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমি মনে করি, আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। এটি হবে শহীদি মৃত্যু।’

এরপর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের।

আর আমি গুলি খাওয়ার ভয়ে বাসায় বসেও থাকব না।’অভিনেত্রীর এই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে। কেউ তাঁর সাহসী অবস্থানের প্রশংসা করছেন, আবার কেউ উদ্বেগ প্রকাশ করে দ্রুত তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলছেন।

 

 

 

কিউএনবি/মহন/১৭ ডিসেম্বর ২০২৫,/সন্ধা ৭:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit