মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

সুখবর নিয়ে ফিরলেন তুষি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

বিনোদন ডেক্স : বছর তিনেক আগে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমার পর দীর্ঘ সময় নতুন ছবির খবরে আড়ালে ছিলেন অভিনেত্রী নাজিফা তুষি। অবশেষে সেই অপেক্ষার অবসান। পরিচালক মেজবাউর রহমান সুমন–এর নতুন সিনেমা ‘রইদ’–এর হাত ধরে আবারও আলোচনায় ফিরলেন তিনি। গতকাল মঙ্গলবার পোস্টার প্রকাশের পরপরই এসেছে সিনেমার ট্রেলার।

এদিকে ট্রেলার প্রকাশের আগে ‘রইদ’ সিনেমার পোস্টার প্রকাশ করা হয়। তখনই জানানো হয়, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের’ ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ অফিশিয়ালি নির্বাচিত হয়েছে ‘রইদ’।

মেজবাউর রহমান সুমন জানান, ‘রটারড্যামের টাইগার প্রতিযোগিতায় (মূল প্রতিযোগিতা) বিশ্ব প্রিমিয়ার হবে আমাদের “রইদ” সিনেমার। এই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আইএফএফআরের মূল প্রতিযোগিতায় আমন্ত্রিত হলো। ফলে “রইদ” সারা বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর সঙ্গে টাইগার সেকশনে প্রতিযোগিতা করবে মর্যাদাপূর্ণ টাইগার অ্যাওয়ার্ডের জন্য।

সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্যে রয়েছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। ছবিটির শুটিং হয়েছে সিলেটের সুনামগঞ্জ অঞ্চলে।

গল্প প্রসঙ্গে সুমন বলেন, ‘সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের একটি তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যান খুঁজেছি। হাজার বছরের পুরোনো সেই কাহিনি আমরা পুনর্নির্মাণ করেছি— সময়ের বর্তমান নয়, বরং অনুভূতির বর্তমানকে সামনে রেখে। ছবির প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।’

 

 

কিউএনবি/মহন/১৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৩৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit