বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ফিফার সঙ্গে সংঘাত কমানোর বার্তা দিল উয়েফা ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ গোল হজম ছাড়া জয়, কোলো-কোলোর জার্সিতে অভিষেক রাঙালেন ভোজিনিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস মক্কায় রেড অ্যালার্ট জারি মক্কা চুক্তি কী, বাংলাদেশ কেন যোগ দিতে চায়? মক্কা চুক্তিতে যোগ দিলে বাংলাদেশ কিভাবে লাভবান হবে প্রশ্নে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

ক্যারির সেঞ্চুরির পর ইংল্যান্ডকে ভোগাচ্ছেন ব্যাটার স্টার্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : অ্যাডিলেড ওভালে তৃতীয় অ্যাশেজ টেস্টের প্রথম দিনে দারুণভাবে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। উসমান খাজা করেছেন ক্যারিয়ার বাঁচানো এক ফিফটি, সঙ্গে অ্যালেক্স ক্যারি করেছেন সেঞ্চুরি। তবে তাদের বিদায়ের পর সফরকারীদের ভোগাচ্ছেন ব্যাটার মিচেল স্টার্ক। তাদের কীর্তিতেই বুধবার দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ করে ৮ উইকেটে ৩২৬ রান।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচ শুরুর আগে অসুস্থতার কারণে দলে থাকতে পারেননি স্টিভ স্মিথ। এই খবরে দলে হঠাৎ সুযোগ পান খাজা।

৩৯ বছরে পা রাখতে যাওয়া খাজা পিঠের চোটের কারণে আগের টেস্ট খেলেননি। পাঁচ রানে থাকা অবস্থায় জীবন পেয়েছিলেন তিনি। তবে এরপর আর পেছন ফিরে তাকাননি। ফিফটি তুলে নেন। তবে সেঞ্চুরিটাও পেয়ে যাবেন বলে মনে হচ্ছিল যখন, ঠিক তখনই পা হড়কাল তার। চা-বিরতির ঠিক আগে উইল জ্যাকসের বলে আউট হন খাজা। ১২৬ বলে ৮২ রানে আউট হন তিনি। 

এরপর ক্যারি দায়িত্ব নেন। জশ ইংলিস ও পরে কামিন্সের সঙ্গে জুটি গড়েন তিনি। আটটি চার ও একটি ছক্কা মারেন ক্যারি। নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন পরিবারের সামনে। 

দুপুরের পর আর্চারের এক ওভারে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তিনি মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিনকে আউট করেন। শেষ সেশনে ইংলিস ও কামিন্সও ফিরে যান। দিনের শেষ দিকে ক্যারি ৫২ রানে জীবন পান। সেই সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি করেন তিনি। পরে জ্যাকসের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

তবে ইংলিশদের এখন ভোগানোর দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছেন মিচেল স্টার্ক। তিনি ৩৩ রানে অপরাজিত আছেন দিনশেষে। এর আগে দ্বিতীয় টেস্টে তিনি ৭৭ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে ছিটকে দিয়েছিলেন ম্যাচ থেকে। এবারও একই কাজ করার পথেই আছেন তিনি। 

ম্যাচ শুরুর আগে বন্ডি বিচে গুলিবর্ষণের ঘটনায় নিহতদের স্মরণে দুই দল কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে। খেলার আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার ছিল। পতাকা ছিল অর্ধনমিত।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit