বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ Time View

ডেস্কনিউজঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা বাংলাদেশে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং করছি তা আমরা অবশ্যই চালিয়ে যাব।’

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই দিনে আমরা আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘যে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধ আমরা ডিসেম্বর মাসের ১৬ তারিখে চূড়ান্ত বিজয়ের মাধ্যমে শেষ করেছিলাম। এই কারণেই এই দিনটি আমাদের কাছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, তিনি যেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য যিনি নিরন্তর সংগ্রাম করেছেন সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বর্তমানে বিদেশে অবস্থানে রয়েছেন। আমরা আশা করছি, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। তার এই আগমন গণতন্ত্রের সংগ্রামকে আরো বেগবান করবে- সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব।’

তিনি যুক্ত করেন, ‘সবশেষে বলতে চাই, আজ স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ, সার্বভৌমত্বে বিশ্বাসী মানুষ এবং গণতন্ত্রপ্রেমী জনগণ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। ইনশাআল্লাহ, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’

কিউএনবি/বিপুল/১৬.১২.২০২৫/দুপুর ১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit