শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ চৌগাছায় জামায়াতের পথসভায় দেশ শতভাগ দূর্নীতি চাঁদাবাজ মুক্ত হবে ও কৃষক ভাইয়েরা বিনাসুদে ঋণ পাবেন ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ বিশ্বকাপ ইস্যুতে আইসিসির দ্বিমুখী আচরণে হতাশ বিদেশি সাংবাদিক নেত্রকোনায় ইমাম সম্মেলন ভোটার উদ্বুদ্ধকরণে লক্ষ্যে ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণমিছিল আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা  নওগাঁর ৬টি আসনে ৩২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ; প্রচারণা শুরু কাল ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠক চলছে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আশুলিয়ায় ছাত্রদলের দোয়া ও মিলাদ  

নারী ক্রিকেট লিগের সূচি প্রকাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ফরম্যাটের সূচি প্রকাশ করেছে। চারটি আলাদা জোনে ভাগ হয়ে এই টুর্নামেন্টে অংশ নেবেন দেশের শীর্ষ নারী ক্রিকেটাররা। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।

আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী ডিভিশনাল স্টেডিয়ামে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, তবে একদিন খেলা হলে পরদিন থাকবে বিরতি।

টুর্নামেন্ট দুটো রাউন্ডে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডটি ১৫-২০ তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন দুটো করে ম্যাচ হবে। তবে যেদিন খেলা হবে তার পরের দিন বিরতি থাকবে।

দ্বিতীয় রাউন্ড চলবে ২০-২৫ তারিখ পর্যন্ত। খেলা একই নিয়মে চলবে। কোনো সেমিফাইনাল-ফাইনাল থাকছে না। সর্বোচ্চ পয়েন্টধারী দল শিরোপা জিতবে।

সেন্ট্রাল জোন দলের নেতৃত্বে থাকছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এই দলের বাকি খেলোয়াড়রা হলেন- ইশমা তানজিম, দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রিতু মনি, সাবিকুন্নাহার জেসমিন, সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, জান্নাতুল মাওয়া, আনিসা আক্তার সোবা, ইভা, সুবর্ণা কর্মকার, তমালিকা সুমনা, লেকি চাকমা।

ইস্ট জোনের অধিনায়ক ফাহিমা খাতুন। দলের বাকি খেলোয়াড়রা হলেন- স্বর্ণা আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি, সাথী রানী, ফাতেমা জাহান সোনিয়া, তাজ নেহার, ফুয়ারা বেগম, উন্নতি আক্তার, মুর্শিদা খাতুন, হালিমাতুল সাদিয়া, আশরাফি ইয়াসমিন, মুমতাহিনা হাসনাত, সুমি আক্তার।

নর্থ জোনের নেতৃত্বে আছেন সোবহানা মুস্তারি। দলের বাকি খেলোয়াড়রা হলেন- শামিমা সুলতানা, সানজিদা আক্তার মেঘলা, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা, ইয়াসমিন, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ইরা, দিশা বিশ্বাস, মেহেরুন নেসা, লাকি খাতুন, ফারজানা আক্তার লিসা, পূজা চক্রবর্তী, নুসরাত জাহান।

রাবেয়া খানের নেতৃত্বাধীন সাউথ জোনে খেলবেন মারুফা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সুলতানা খাতুন, লতা মন্ডল, ফারজানা হক, মিষ্টি রানী, ফাতেমা আক্তার ইতি, ফাহমিদা ছোয়া, দিপা খাতুন, আয়েশা আক্তার, লিমা খাতুন, শিবানী রানী।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit