সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

ফিফা দ্য বেস্ট পুরস্কারের দিনক্ষণ ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের বর্ষসেরা সম্মাননা ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ প্রদানের দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। কাতারের দোহায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

দোহার ফেয়ারমন্ট কাতারা হলে গালা ডিনারের মাধ্যমে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। ফিফার ওয়েবসাইটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। কাতারে ইন্টারকন্টিনেন্টাল কাপে পিএসজি ও ফ্ল্যামেঙ্গোর ম্যাচের (বাংলাদেশ সময় অনুযায়ী) এক দিন আগেই অনুষ্ঠিত হবে এ পুরস্কার বিতরণী। অনুষ্ঠানে অন্তত ৮০০ অতিথি উপস্থিত থাকার কথা জানিয়েছে ফিফা।

এবার ছেলে ও মেয়েদের ফুটবলে বর্ষসেরা খেলোয়াড় এবং কোচের পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বর্ষসেরা গোলকিপার, সেরা গোল, বর্ষসেরা সমর্থক দল, ফেয়ারপ্লে অ্যাওয়ার্ডসহ মোট ৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

ছেলেদের বর্ষসেরা খেলোয়াড়ের জন্য মনোনীত ১১ জন ফুটবলারের তালিকায় রয়েছেন লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, পেদ্রি, কোল পালমার, উসমান দেম্বেলে, ভিতিনিয়া, রাফিনিয়া, আশরাফ হাকিমি, নুনো মেন্দেজ, হ্যারি কেইন ও মোহাম্মদ সালাহ।

ফিফা জানিয়েছে, এবার বিজয়ী নির্বাচনে সমর্থকদের অংশগ্রহণ ছিল ব্যাপক। ১ কোটি ৬০ লাখের বেশি ভোট দিয়ে সমর্থকেরা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সমর্থকদের পাশাপাশি ভোট দিয়েছেন ছেলে ও মেয়েদের জাতীয় দলের অধিনায়ক, কোচ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit