শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাধবদীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ মাঠের লড়াইয়ের আগে বাজারমূল্যের শীর্ষে কারা? যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগ  নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর নরসিংদীতে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ  নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ছুরি চালিয়ে স্বামীর আত্মহত্যা  চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ঈদযাত্রায় ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত যুবকের লাশ ৮ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবক শান্ত (২৪) এর লাশ ৮ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ ফেরত দেওয়া হয়। নিহত যুবক দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনস্থ জামালপুর বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৫২/৭-এস সংলগ্ন ভারত ভূখন্ডে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে প্রাগপুর বিজিবি কোম্পানী কমান্ডার ও ভারতের ১৪৬ বিএসএফ কমান্ডেন্ট নিউউদয় বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অংশ নেয়। পতাকা বৈঠক শেষ বিজিবি’র নিটক নিহত বাংলাদেশী যুবকের লাশ হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন আশ্রায়ন বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৫৪/৩-এস-এর কাছে ভারতের অভ্যন্তরে ১০ থেকে ১২ জন বাংলাদেশি মাদক চোরাকারবারী মাদক পাচারের উদ্দেশ্যে ভারত প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের বাঁধা দিলে চোরাকারবারীরা বিএসএফ সদস্যদের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে শান্ত গুরুতর আহত হয়।

পরে বিএসএফ গুলিবিদ্ধ শান্তকে আটক করে চিকিৎসার জন্য ভারতের করিমপুর রুরাল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে তার মৃত্যু হয়। ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেরত আনা শান্তর মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit