সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ইনকিলাব মঞ্চের হাদি ও বিএনপির এরশাদের উপর হামলায় জয়পুরহাটে বিএনপির প্রতিবাদ 

মিজানুর রহমান মিন্টু  জয়পুরহাট
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ Time View
মিজানুর রহমান মিন্টু  জয়পুরহাট প্রতিনিধি : জুলাই অভ্যুত্থানের  ও ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গুলি করার প্রতিবাদে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় জেলা বিএনপির কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি আপনি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব আব্দুল বারী,  জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এমএ ওয়াহাব সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এর উপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি তারা জনাব ওসমান হাদি এবং জনাব এরশাদ উল্লাহর দ্রুত সুস্থতা কামনা করেন।

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit