রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সেলফি তুলতে গিয়ে ১৩০ ফুট খাদে পর্যটক, অতঃপর…

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

নিউজ ডেক্স : চীনে একটি পাহাড়ি পথে সেলফি তুলতে গিয়ে ১৩০ ফুট নিচে খাদে পড়ে যান এক পযর্টক। তবে তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। ঘটনাটি হুয়াইং পর্বতমালার কাছে ঘটে। জানা গেছে, সেলফি তোলার জন্য সামনে ঝুঁকে দাঁড়াতেই তার পায়ের নিচের একটি অংশ ভেঙে যায় এবং তিনি গভীর খাদে পড়ে যান।খবরে বলা হয়েছে, আশপাশে থাকা ট্র্যাকাররাদ্রুত খাদের কিনারায় ছুটে যান পরিস্থিতি বোঝার জন্য। সৌভাগ্যক্রমে ঘন গাছপালার ওপর পড়ায় ওই পর্যটকের গুরুতর কোনো আঘাত লাগেনি। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম জানান, তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করেন এবং বিশ্বাস করেন ‘পাহাড়ের দেবতারা’ তাকে রক্ষা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি প্রথমে প্রায় ৪০ মিটার নিচে পড়ে যান, এরপর আরও প্রায় ১৫ মিটার গড়িয়ে নিচে নেমে যান।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিপজ্জনক সেলফি তোলার প্রবণতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। অতীত ঘটনাগুলোতেও দেখা গেছে, সেলফি সংশ্লিষ্ট বেশিরভাগ দুর্ঘটনা উচ্চতা থেকে পড়ে যাওয়া বা পানিতে ডুবে মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। এর আগে ২০১৯ সালে ভারতের এক নারী পাহাড়ি পর্যটনকেন্দ্রে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে গেলেও ঝোপঝাড়ে আটকে প্রাণে বাঁচেন। তার আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে একটি দম্পতি সেলফি তুলতে গিয়ে প্রায় ৮০০ ফুট নিচে পড়ে মৃত্যুবরণ করেন।

 

 

কিউএনবি/মহন/১১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit