বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অবহেলায় মৃত প্রায় উলাশী’র জিয়া খাল : ধ্বংশ হয়ে গেছে জিয়া মঞ্চ নামে জিয়ার ঘর মাটিরাঙ্গায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত: শান্তি ও উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ‎সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি মাদ্রসা শিক্ষাখাতকে আধিনিকায়ন করতে সরকার বদ্ধপরিকর-এমপি অধ্যপক মতিয়ার রহমান শেষ ওয়ানডের সেরা খেলোয়াড় ছিলেন সৌম্য, তাকেই দলে রাখেনি বাংলাদেশ নারায়ণগঞ্জে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ১ স্বর্ণের ভরি বেড়ে ২ লাখ ৭০ হাজার ছাড়াল তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণ বৈধ ভিসায় গ্রিস গিয়ে অবৈধ হচ্ছেন বাংলাদেশিরা!

অনন্য নজির গড়ে সাকিবদের এলিট ক্লাবে বুমরাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটবিশ্বে মাত্র পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটেই ১০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন বুমরাহ। এদিক থেকে তিনি প্রথম ভারতীয় বোলার। বুমরাহর আগে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই ন্যূনতম ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন– শ্রীলংকার সাবেক তারকা লাসিথ মালিঙ্গা, নিউজিল্যান্ডের টিম সাউদি, বাংলাদেশের সাকিব আল হাসান ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। এলিট লিস্টে নতুন করে যুক্ত হলেন বুমরাহ। তিন ফরম্যাটে সবমিলিয়ে ২২২ ম্যাচে বুমরাহর শিকার ৪৮৪ উইকেট।

গতকাল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসের শুরুতে বিপাকে পড়ে যাওয়া ভারত; হার্দিক পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। ২৮ বলে ৬টি চার ও ৪ ছক্কায় তিনি ব্যক্তিগত সর্বোচ্চ ৫৯ রান করেছেন পান্ডিয়া। ১২০ বলে ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় ৭৪ রানে অলআউট হয় প্রোটিয়ারা। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার এটি সর্বনিম্ন স্কোর। এদিন ভারত ৬ জন বোলারকে ব্যবহার করে। প্রত্যেকে অন্তত একটি করে উইকেট নেন। ভারতের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, ভরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল।

এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টির শততম উইকেটের মাইলফলক ছুঁতে কেবল একটি শিকার প্রয়োজন ছিল বুমরাহর।আর্শদীপের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে তিনি সেই কীর্তি গড়েছেন বুমরাহ। ৮১ টি-টোয়েন্টিতে মাত্র ১৭.৯১ গড়ে বুমরাহর শিকার ১০১ উইকেট। আর্শদীপ ৬৯ ম্যাচে ১৮.৩৭ গড়ে ১০৭ উইকেট শিকার করেছেন।  এদিনই চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০টি ছক্কার রেকর্ড গড়লেন পান্ডিয়া। তার আগে এই কীর্তি গড়েন রোহিত শর্মা (২০৫), সূর্যকুমার যাদব (১৫৫) ও বিরাট কোহলি (১২৪)। ভারতীয় আরেক তারকা লোকেশ রাহুল ইতোমধ্যে ৯৯টি ছক্কা হাঁকিয়েছেন।

 

 

কিউএনবি/মহন/ ১০ ডিসেম্বর ২০২৫,/সন্ধা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit