বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শেষের পথে চার নায়িকার ‘ট্রাইব্যুনাল’, ঈদে মুক্তির ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ Time View

বিনোদন ডেক্স : সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’। ইতোমধ্যে ছবিটির প্রায় ৭৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ ও পোস্ট-প্রডাকশন শেষ করে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতার। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিচালক। নির্মাতা জানান, ২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুনে জ্বালিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। সেসময় ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিলেন। সেই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ট্রাইব্যুনাল’। এখানে ন্যায়বিচার, নৈতিকতা এবং রাজনৈতিক প্রভাবের জটিল টানাপোড়েন গল্পে তুলে ধরা হবে।

রায়হান খান বলেন, “একেবারেই ভিন্ন আঙ্গিকে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। শিগগিরই বাকি শুটিং শেষ করব। সবকিছু ঠিক থাকলে ঈদে ছবি মুক্তি দেব। তবে পোস্ট-প্রডাকশন শেষে যদি মনে হয় সময় নেওয়া প্রয়োজন, তাহলে আমরা সময় নেব।”আগে কেবল নুসরাত ফারিয়ার নাম ঘোষণা করা হলেও, এবার জানানো হলো অন্যান্য শিল্পীদের পরিচয়ও। রায়হান খান আরও জানান, ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় ব্যারিস্টারের ভূমিকায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে। লন্ডন থেকে গ্র্যাজুয়েশন করা ফারিয়ার চরিত্রটি স্টাইলিশ ও বুদ্ধিমত্তাপূর্ণ, যিনি মামলাটি আসামিপক্ষের হয়ে লড়বেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য,  অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন, উপমাসহ আরও অনেকে।

মৌসুমী হামিদ বলেন, ‘গল্প শুনে রাজি হয়েছি। এমন গল্প আগে পাইনি। এটি মার্ডার–কোর্টরুম ড্রামা। এখানে ২৬ জন সাক্ষী ও একজন প্রতক্ষদর্শী ছিল। সেই প্রতক্ষদর্শীর চরিত্রে আমি অভিনয় করেছি।’অন্যদিকে তানিয়া বৃষ্টি বলেন, “প্রায় ১০ বছর পর সিনেমায় ফিরছি। গল্প ও নির্মাতা-এই দুই কারণে কাজটি করছি। আমার চরিত্রটি দারুণভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি অসাধারণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে।”প্রসঙ্গত, রায়হান খান মূলত সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও নির্মাতা। তিনি বহু জনপ্রিয় নাটকের নির্মাতা ও লেখক। তার চিত্রনাট্যে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। পরে হইচই-তে তার বানানো ‘দৌড়’ সিরিজটি প্রশংসা অর্জন করে। 

 

 

কিউএনবি/মহন/ ১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit