বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না : ঐশ্বরিয়া রাই

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে অমিতাভ বচ্চনের কোনও ছবি কিংবা ভিডিও। ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। বচ্চন পরিবারের পক্ষেই রায় দেয় দিল্লির উচ্চ আদালত। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আরাধ্যা বচ্চনকে নিয়ে ‘টানাটানি’। যদিও তার ব্যক্তিগত বিষয় নিয়ে বরাবর নীরব থেকেছেন ঐশ্বরিয়া।

তবে মেয়ে আরাধ্যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য দেখে চুপ থাকতে পারলেন না তিনি। আরাধ্যার নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে একাধিক অ্যাকাউন্ট। সেখানে নিয়মিত দেওয়া হচ্ছে তারকাকন্যার ছবি। তাকে নিয়ে নানা পোস্ট। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে ঐশ্বরিয়া বলেন, ‘আরাধ্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও অ্যাকাউন্ট নেই। যে সব প্রোফাইল রয়েছে তা একেবারেই ভুয়ো অ্যাকাউন্ট।’

তার কথায়, ‘আমি জানি, আপনারা আমাকে আমার স্বামী অভিষেক-সহ আমাদের পুরো পরিবারকে ভালোবাসেন। তাই আমাদের নিয়ে আপনাদের আগ্রহ থাকাটা স্বাভাবিক। কিন্তু যা রটবে তা সবসময় বিশ্বাস করবেন না। আমার মেয়ে আরাধ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই।’ঐশ্বরিয়া জানান, যে কোনো মানুষেরই উচিত নির্দিষ্ট সময়ের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরত্ব বজায় রাখা। শুধু তা-ই নয়, অভিনেত্রী নিজেও খুব মেপে পোস্ট করেন নিজের পাতায়।

 

 

কিউএনবি/মহন/ ১০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit