বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

বিয়ে ছাড়াই মা হতে চান রিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে জীবনে একাধিক চড়াই-উতরাই দেখেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের আত্মহত্যার ঘটনায় নাম জড়িয়েছিল তার। এর জেরে প্রায় মাস তিনেক হাজতবাসও করতে হয় অভিনেত্রীকে। জেল থেকে ছাড়া পেয়ে টেলিভিশনে কাজ পেলেও সিনেমায় সেভাবে আর দেখা যায়নি রিয়া চক্রবর্তীকে। এরপর নিজের ব্র্যান্ড তৈরি করেন তিনি। চলতি বছর ৩৩-এ পা দিলেন অভিনেত্রী। এবার মা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী। সম্প্রতি হুমা কুরেশির পডকাস্টে এসে নিজের সেই মনোবাসনার কথা জানিয়েছেন অভিনেত্রী। ইতোমধ্যে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, নিজের ডিম্বাণু সংরক্ষণের দিকে একধাপ এগিয়েছেন।

আক্ষেপের সুরে রিয়া বলেন, শরীরের যে ঘড়িটা দৌড়াচ্ছে, সে বলছে— যাতে এখনই মা হয়ে যাই। কিন্তু ক্যারিয়ারের চিন্তায় পিছিয়ে যাচ্ছি। ব্যবসা বড় করতে হবে। সব দায়িত্বই রয়েছে বলে জানান অভিনেত্রী। তবে বিয়ে না করেই মা হওয়ার কোনো ইচ্ছা নেই জানিয়ে রিয়া চক্রবর্তী বলেন, বিয়ে করার জন্য যেমন সঠিক বয়স হয় না। বিয়ে করতে সে রকম মানুষও পেতে হয়। সে ক্ষেত্রে খানিকটা দেরি হয়ে গেলে ডিম্বাণু সংরক্ষণ একটা বিকল্প হতেই পারে। সেই মতাদর্শেই বিশ্বাসী বলে জানান অভিনেত্রী।

 

 

কিউএনবি/মহন/ ১০ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit