রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

নির্বাচনটা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার কথা ছিল না: আখতার হোসেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

নিউজ ডেক্স : ২০২৬ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার কথা ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আখতার হোসেন বলেন, ২০২৬ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার। কিন্তু নানাভাবে নির্বাচনটাকে একটি শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। এই নেতা বলেন, বাংলাদেশে নির্বাচনের এক ধরনের প্রস্তুতি আমরা খেয়াল করছি। কিন্তু যে নির্বাচনটা ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে, নির্বাচনটা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার নির্বাচন হওয়ার কথা ছিল না।

আমরা চেয়েছিলাম যেই কাঠামো বাংলাদেশকে ফ্যাসিবাদী করে তোলে সেই কাঠামো থেকে উৎরে গিয়ে নতুন এক কাঠামোর রাজনীতি প্রতিষ্ঠা করতে। সেটা আমাদের দীর্ঘদিনের লক্ষ্য এবং চাওয়ার জায়গা ছিল। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চেয়েছে, যে মানুষেরা ২৪-এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন। যারা শাহাদাত বরণ করেছেন, তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, এ সংস্কারের কথা বিএনপি-জামায়াত কোনো দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছে না। তিনি আরও বলেন, তারা কীভাবে ক্ষমতা দখল করবে, কীভাবে ক্ষমতায় আসবেন শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি পরামর্শ, এ ধরনের আয়োজনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছে। বাংলাদেশের জনগণকে ভালো করে এটা বুঝতে হবে। 

আখতার বলেন, একদল বলছে যে, আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি। অভিজ্ঞতা আছে। আরেকদল বলছে আমরা কখনোই ক্ষমতায় আসিনি, আমরা নতুন কিছু দিতে চাই। যদিও তারা মন্ত্রিত্ব শেয়ার করেছে। যারা ক্ষমতায় ছিলেন বলে নানাবিধভাবে আবার ক্ষমতাপ্রাপ্ত হবেন, এই আশাবাদ মানুষের কাছে ব্যক্ত করছেন, দেশ পরিচালনা করেছেন সেই অভিজ্ঞতার কথা বলছেন…বাংলাদেশের মানুষ কিন্তু সেই অভিজ্ঞতা ভুলে যায়নি। তিনি বলেন, আবার যারা মন্ত্রিত্ব শেয়ার করে আজ নিজেদের নতুন বলে দাবি করছেন তারাও কিন্তু জনগণের কাছে অর্ধ সত্য বক্তব্য দিয়ে মানুষকে অন্ধকারে রাখার রাজনীতি করে যাচ্ছেন।

 

 

কিউএনবি/মহন/ ১০ ডিসেম্বর ২০২৫,/সকাল ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit