সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো ইরানে ফের অভিযানে প্রস্তুত যুক্তরাষ্ট্র, শুধু ট্রাম্পের অনুমতির অপেক্ষা রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইন, এমবাপ্পে ও ইয়ামাল চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন পর্যটন দ্বীপ সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর মেট্রো স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

আইপিএল নিলামে সাত বাংলাদেশি ক্রিকেটার, নেই সাকিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। আসন্ন এই মিনি নিলামের জন্য ১৩৫৫ জন খেলোয়াড় নিবন্ধন করেছিলেন। সেখান থেকে বাছাই করে ৩৫০ ক্রিকেটারকে নিলামের জন্য চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আইপিএলের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ থেকে মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম নিলামে জায়গা পেয়েছেন। তবে প্রাথমিক তালিকায় থাকলেও জায়গা হয়নি তারকা অললাউন্ডার সাকিব আল হাসানের।

এর মধ্যে সবচেয়ে বড় খবর মোস্তাফিজকে ঘিরে। নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি তালিকায় জায়গা পেয়েছেন মোট ৪০ জন ক্রিকেটার, যাদের একজন মোস্তাফিজুর রহমান। অন্যদিকে রিশাদ, তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ রুপি। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের ভিত্তিমূল্য ৩০ লাখ।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রাকিবুলের নামটি কিছুটা চমক নিয়ে এসেছে। ২০২০ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এ স্পিনার নিয়মিত খেলছেন ইমার্জিং দল, এইচপি স্কোয়াড এবং বাংলাদেশ ‘এ’ দলে। আন্তর্জাতিক অঙ্গনে এখনো অভিষেক হয়নি এই তরুণ স্পিনারের।

এদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে অতিরিক্ত ৩৫ জন ক্রিকেটারকে যুক্ত করা হয়েছে নিলামের চূড়ান্ত তালিকায়। এ তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে এবং শ্রীলঙ্কার দুনিত ভেল্লালাগে।

মোট ৩৫০ ক্রিকেটারের মধ্যে ২৪০ জন ভারতীয়, বাকি ১১০ জন বিদেশি। এবারের নিলামে দলগুলো সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দলে নিতে পারবে, যার মধ্যে ৩২টি জায়গা বিদেশিদের জন্য বরাদ্দ।

 আইপিএলের এবারের আসরে সবচেয়ে বড় নিলাম-পার্স নিয়ে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। ৬৪.৩০ কোটি রুপি বাজেট নিয়ে ৬ বিদেশিসহ ১৩টি শূন্যস্থান পূরণ করতে হবে ফ্র্যাঞ্চাইজিটিকে। আবুধাবিতে আগামী ১৬ ডিসেম্বর বসবে নিলামের আসর।

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit