সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : ক্লাস শুরু ১ জানুয়ারি

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ প্রথম ব্যাচের (২০২৪-২৫) ক্লাস আগামী ১ জানুয়ারি থেকে শুরু করার কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে মন্ত্রণালয় এ তথ্য জানাল। সোমবার (৮ ডিসেম্বর) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ সেপ্টেম্বর খসড়া অধ্যাদেশটি ওয়েবসাইটে প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনসহ বিভিন্ন মহল থেকে ৫ হাজারের বেশি মতামত এসেছে। একই সঙ্গে অংশীজনদের নিয়ে তিনটি মতবিনিময় সভা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়–বিভাগের মতামত সংগ্রহ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। এসব মতামত আইনগত ও বাস্তবতার আলোকে বিশ্লেষণ করে খসড়াটি চূড়ান্ত করা হচ্ছে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের চেষ্টা চলছে।

এতে আরও বলা হয়েছে, চূড়ান্তকরণের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেটিও অগ্রাধিকার পাচ্ছে। এ লক্ষ্যে সাত কলেজের অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি, অন্তর্বর্তীকালীন প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। গত ১১ নভেম্বর ভর্তি ও রেজিস্ট্রেশন–সংক্রান্ত বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ সভাও অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, অন্তর্বর্তীকালীন প্রশাসকের ২৮ জুলাইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪–২৫ শিক্ষাবর্ষে তিন ইউনিটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়। এতে ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ৯ হাজার ৩৮৮ জন ভর্তি নিশ্চিত করেন। নতুন শিক্ষাবর্ষ পরিচালনার জন্য একটি অপারেশন ম্যানুয়েলও ইতোমধ্যে অনুমোদিত হয়েছে।

আর ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ৪ ডিসেম্বর অধ্যক্ষ ও ৭ ডিসেম্বর শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সভা করেছে মাউশি। বিদ্যমান একাডেমিক কাঠামো অনুযায়ী সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষক প্রতিনিধিরা জানিয়েছেন, শীতকালীন ছুটি শেষে ১ জানুয়ারি ২০২৬ থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাত কলেজের স্বাতন্ত্র্য, নারী শিক্ষার সুযোগ সংকোচন না হওয়া, নারীদের জন্য নির্ধারিত কলেজগুলোর বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখা, সম্পত্তির মালিকানা সুরক্ষা, মাধ্যমিক স্তরের কার্যক্রম বিঘ্নিত না হওয়া এবং সাত কলেজের সঙ্গে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কী ধরনের সম্পৃক্ততা থাকবে— এ সব গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রেখেই খসড়া পরিমার্জন চলছে। সময়সাপেক্ষ এ প্রক্রিয়ায় ধৈর্যশীল আচরণ কামনা করেছে বিভাগ।

বর্তমান অবস্থায় সবার দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে এতে আরও বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের এক গুরুত্বপূর্ণ সুযোগ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ন্যায্য স্বার্থ রক্ষা করে একটি ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। গুজব, অসম্পূর্ণ তথ্য বা ব্যক্তিগত ব্যাখ্যার ভিত্তিতে বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা–জীবন ও সামগ্রিক শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারেও সবার দায়িত্বশীল আচরণ কামনা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit