মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

ঘরের কোথায় রাউটার লাগালে ওয়াই-ফাইয়ের স্পিড ভালো পাবেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫১৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন বাসায় ওঠার পর বা নতুন ইন্টারনেট সংযোগ নেওয়ার সময় আমরা সাধারণত রাউটারটিকে টেকনিশিয়ানের রেখে দেওয়া জায়গাতেই রেখে দিই। কিন্তু অনেক ক্ষেত্রেই টেকনিশিয়ানরা রাউটার ঠিক জায়গায় বসান না। রাউটার ভুল জায়গায় থাকলে ওয়াই-ফাইয়ের গতি কমে যায়, ভিডিও কলে ল্যাগ হয় এবং ঘরের বিভিন্ন অংশে সিগন্যাল পৌঁছায় না। এমনকি ভালো মানের রাউটার থাকলেও সঠিক অবস্থানে না থাকলে তার পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে কমে যায়।

১. রাউটার রাখুন ঘরের কেন্দ্রস্থলে

রাউটার চারদিকে সিগন্যাল ছড়ায়। তাই এক কোণে রাখলে সিগন্যালের বড় অংশ দেয়াল বা বাইরে নষ্ট হয়ে যায়। মাঝখানে রাখলে কাভারেজ বাড়ে। কোণে রাখলে পাশের বাসায়ও সিগন্যাল পৌঁছে গিয়ে নিরাপত্তাজনিত সমস্যা তৈরি করতে পারে। মাঝখানে আনতে হলে মোডেম থেকে দূরত্ব বাড়তে পারে—সেক্ষেত্রে লম্বা ইথারনেট কেবল বা পাওয়ারলাইন অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে।

২. রাউটার যত উঁচুতে, তত ভালো সিগন্যাল

রাউটার সাধারণত নিচের দিকে বেশি সিগন্যাল পাঠায়, তাই মেঝে বা নিচু স্থানে রাখলে সিগন্যাল বাধাপ্রাপ্ত হয়। এজন্য রাউটারকে বুকশেলফের ওপর বা দেয়ালে মাউন্ট করে উঁচুতে রাখা ভালো। অনলাইনে সহজেই বিভিন্ন ধরনের রাউটার মাউন্ট পাওয়া যায়।

৩. ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে দূরে রাখুন

কিছু ডিভাইস রাউটারের সিগন্যাল নষ্ট করে, যেমন—

মাইক্রোওয়েভ: ২.৪ গিগাহার্টজে সিগন্যাল পাঠায়, যা রাউটারের সিগন্যালের সঙ্গে ইন্টারফিয়ারেন্স তৈরি করে।

বড় টিভি: সিগন্যাল বাধা দেয়।

ধাতব বস্তু: সিগন্যাল শোষে বা প্রতিফলিত করে।

অ্যাকুরিয়াম: পানি সিগন্যাল ঠেকিয়ে দেয়, ফলে রাউটার ও ডিভাইসের মাঝে থাকলে গতি কমে যায়।

সঠিক স্থানে রাউটার রাখলেই ওয়াই-ফাই স্পিড অনেক বেড়ে যায়। আমরা অনেক সময় অজান্তেই রাউটারকে মেঝে, কোণা বা ইলেকট্রনিকসের পাশে রেখে ইন্টারনেট ধীর হওয়ার কারণ তৈরি করি। রাউটার যত উন্নত প্রযুক্তিরই হোক, ভুল জায়গায় থাকলে তার ক্ষমতার অর্ধেকই নষ্ট হয়ে যায়। তাই নতুন ইন্টারনেট নেওয়ার পর রাউটার রাখার জন্য ঘরের সবচেয়ে উপযোগী জায়গাটি বেছে নিন।

সূত্র: সিনেট

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit