সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু ষাটোর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধের সিদ্ধান্ত ওমানের ‘২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব’ ‘সস্তা কপি’ বললেন কঙ্গনা, পালটা জবাব তাপসীর দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী শাহরুখকে নিয়ে ডকুমেন্টারি নির্মাণের ইচ্ছা অস্কারজয়ী কেভিনের

আইসিসি ইভেন্টে রান না পাওয়া নিয়ে যা বললেন তামিম

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেছেন, ‘আইসিসি ইভেন্ট যেটা বললেন যে আমি এর আগেও বলেছি যে আমি সফল নই। আমি আমার সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি আইসিসি ইভেন্টে, তারপরে এশিয়া কাপে আমি সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা নিয়ে তামিম বলেন, ‘এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে, যেরকম সিরিজগুলোতে আমি শেষ কয়েকটা সিরিজ যেরকম ধারাবাহিক পারফরম্যান্স করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই ধারাবাহিকতাটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি।’

বিপিএলের আগে চলমান এই বিশেষ ক্যাম্প কাজে লাগবে, এমনটাই বিশ্বাস তামিমের, ‘খুব ভালো যাচ্ছে (ক্যাম্প)। কারণ বিপিএল-এর পরে আমরা ততটা সময় পাব না। এমন স্পেসিফিক ব্যাটিং ক্যাম্প খুব কমই হয়, যেটা খুবই ইতিবাচক। আমরা শেষ কয়েকটি সিরিজে নিজেদের কী অতিরিক্ত দক্ষতার ঘাটতি ছিল এবং সেখান থেকে কী উন্নতি করতে পারি, সেই বিষয়ে কাজ করছি।’

‘সামনে বিশ্বকাপ বা কোনো বড় ইভেন্টে আমাদের নিয়ে প্রতিপক্ষ কী গেম প্ল্যান করতে পারে বা কোনো নির্দিষ্ট গ্যাপে বোলার কী পরিকল্পনা করতে পারে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে। কোচেরা খুব স্পেসিফিকভাবে একটি বিষয়ে বারবার ফোকাস করছেন—পাওয়ার প্লেতে কীভাবে খেলা হবে এবং কীভাবে গ্যাপ বের করা হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit