সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
শেষ মুহূর্তের নাটক: বিশ্বকাপে ঢোকার অদ্ভুত পথ, ইতিহাসে নজির গড়া ঘটনা যুদ্ধের ময়দানে এআই ব্যবহারের তীব্র নিন্দায় পোপ লিও, আসছে নতুন ইশতেহার পশ্চিমবঙ্গে মোদির দলের হাত ধরে রেস্তোরাঁ থেকে উধাও গরুর মাংস! পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ যুক্ত করার সিদ্ধান্তে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সন্তোষ জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ

রাঙামাটিতে বিদেশী সিগারেট ও নগদ  টাকা নিয়ে ইউপি সদস্যসহ আটক-৪

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির রাজস্থলী উপজেলায় আবারও সীমান্ত চোরাচালন প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে একটি বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২১ লক্ষ টাকার ভারতীয় সিগারেট, নগদ দেড় লক্ষ টাকা নিয়ে এক ইউপি সদস্যসহ মোট  ৪ জন চোরাকারবারিসহ একটি পিকআপ আটক করে মিতিঙ্গাছড়ি টিওবি ক্যাম্পের সেনাসদস্যরা।

টিওবি ক্যাম্পের প্রধান চেকপোস্টে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত তল্লাশি অভিযানে একটি পিকআপে করে পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ধরা পড়ে। জব্দকৃত সিগারেটের মধ্যে; বিদেশী ব্রান্ডের অরিস ৮ কার্টন; পেট্রোন ১০ কার্টন; বেন্সন ৫ কার্টন এর মোট ১০ হাজার প্যাকেট সিগারেটের বাজার মূল্য আনুমানিক ২১ লক্ষ ৫০,০০০ টাকা বলে জানা গেছে।

এসময় পিকআপে থাকা দেড় লাখ টাকাসহ চার চোরাকারবারিকে আটক করা হয়।  আটককৃতরা হলেন, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাস (৪৫), পাথরবন পাড়ার বাসিন্দা মোঃ সাজ্জাদ ইসলাম (২২), শফিপুর এলাকার মোঃ মহিবুল হাসান (২৩) ও রাজস্থলী বাজার এর রনি তঞ্চঙ্গ্যা (২০)।

অভিযান শেষে রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মর্তুজা সাইফ রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটক ব্যক্তিদের সঙ্গে জব্দকৃত পিকআপ ও সিগারেট রাজস্থলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে রাজস্থলী থানার এসআই মোঃ হাফিজ বলেন, “সেনাবাহিনী যে চারজন আসামী, বিপুল পরিমাণ সিগারেট এবং পিকআপ জব্দ করেছেন তা আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, জনৈক ডালিম ও শিমুল দাসগং এই সিগারেটের ব্যবসার মূল হোতা। সীমান্ত এলাকার দূর্গমতাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই চোরাচালানকারীরা ভারত থেকে অবৈধভাবে সিগারেটসহ বিভিন্ন পণ্য আনার চেষ্টা করছে। তবে সম্প্রতি সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ কঠোর তৎপরতার কারণে এ ধরনের অবৈধ কার্যক্রম অনেকটাই কমে এসেছে। পাহাড়ি সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর টহলসহ গোয়েন্দা তৎপরতা আরো জোরদারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

কিউএনবি/খোরশেদ/০৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit