সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সংবিধান বিরোধী কাজে লিপ্ত থাকায় জয়পুরহাট প্রেসক্লাবের ৬ জন কে বহিস্কার

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট প্রেসক্লাবের সংবিধান বিরোধী কাজে লিপ্ত থাকায় জয়পুরহাট প্রেসক্লাবের ৬জন সাংবাদিক কে বহিস্কার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবে এক জরুরি সভায় প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাবে ঘোষনা দেন জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এটিএন বাংলা, এটিএন নিউজের প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, সহসভাপতি মাশরেকুল আলম, রেজাউল করিম রেজা, রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ, আবু রায়হান কে প্রেসক্লাবের সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হল। সেই সাথে তাদের সাথে প্রেসক্লাব বিষয়ে সকল প্রকার যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হল।

সভাপতি তার বক্তব্যে বলেন, প্রেসক্লাবের সংবিধান বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় এবং প্রেসক্লাবের তথ্য ফরম পুরুন ও সদস্য পদ হালনাগাদের জন্য তথ্য প্রদান সেইসাথে কর্মরত মিডিয়ার আইডি কার্ড ও নিয়োগপত্র না দেয়ায় সহসভাপতি রফিকুল ইসলাম রফিক কে সংবিধানের ৫এর , (ছ) (জ) ( ঞ)ধারা মোতাবেক বহিস্কার করা হয় পরবর্তীতে সে ক্ষিপ্ত হয়ে কয়েকজন বিপথগামী সাংবাদিকদের সাথে নিয়ে ষড়যন্ত্র করে শনিবার দুপুরে প্রেসক্লাবে সহসভাপতি জামাত সমর্থিত মাশরেকুল আলমকে ভারপ্রাপ্ত সভাপতি ও ৩ নং আওয়ামী সমর্থীত যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ কে ভারপ্রাপ্ত সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।

যে সভায় প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের কাউকেই জানানো হয়নি। অবৈধভাবে গঠন করা কমিটি বাতিল করা হল সেই সাথে সংগঠন বিরোধী কার্যক্রম লিপ্ত থাকার দায়ে প্রেসক্লাবের সংবিধান এর ৫এর (চ), (ছ) এবং (জ) ধারা মোতাবেক প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, মাশরেকুল আলম, রেজাউল করিম রেজা ( দেশ টিভি) , মোঃ রাশেদুজ্জামান রাশেদ( আর টিভি) যুগ্ম সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ এবং সদস্য আব রায়হান কে প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়। সেই সাথে তাদের সাথে প্রেসক্লাব বিষয়ে কোন যোগাযোগ বা লেনদেন না করার বিষয়ে অনুরোধ করা হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, সহ সভাপতি মিজানুর রহমান মিন্টু, যুগ্ম সম্পাদক শামীম কাদির, মোমেন মুনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/খোরশেদ/০৭ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit