বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

এবার সরাসরি ভেনেজুয়েলায় হামলার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ ভেনেজুয়েলায় সন্দেহভাজন মাদক পাচারকারীদের নৌকায় ধারাবাহিক হামলার পর এবার তাদের স্থলভূমিতেই হামলার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ক্যাবিনেট বৈঠকে তিনি জানান, মাদকচক্র দমনে ‘খুব শিগগিরই’ ভেনেজুয়েলায় ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, স্থলে হামলা চালানো আরও সহজ। আমরা জানি তারা কোথায় থাকে। শিগগিরই আমরা হামলা শুরু করব।
 তার এ মন্তব্যে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

গত কয়েক সপ্তাহে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলায় সন্দেহভাজন মাদকবাহী নৌকাগুলোতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৮০ জনের বেশি নিহত হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ২ সেপ্টেম্বর একটি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় প্রথম হামলা চালায়। কিন্তু সেই হামলায় সবাই নিহত না হওয়ায় পরে দ্বিতীয়বার আঘাত হানা হয়। ট্রাম্প বলেন, ‘আমি জানতাম একটি নৌকা ধ্বংস করা হয়েছে, কিন্তু দ্বিতীয় হামলার বিষয়ে জানতাম না।’

হেগসেথ জানান, তিনি প্রথম হামলাটি লাইভ দেখেছিলেন, এরপর একটি বৈঠকে চলে যান। কয়েক ঘণ্টা পরে দ্বিতীয় হামলার খবর পান। 

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ডের প্রধান অ্যাডমিরাল ফ্রাংক এম ‘মিচ’ ব্র্যাডলি দ্বিতীয় হামলার নির্দেশ দিয়েছিলেন।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit