মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

লা লিগার ম্যাচে রাতে মাঠে নামছে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাম্প ন্যুতে বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রির। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার দিবাগত রাত ২টায়। ফর্মে থাকলেও কিছুটা চিন্তা নিয়েই মাদ্রিদের দলটিকে আতিথ্য দেবে বার্সেলোনা।

বার্সেলোনা এখন পর্যন্ত টানা চারটি ম্যাচ জিতেছে এবং ১৪টি গোল করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে হ্যান্সি ফ্লিকের দল। তবে তাদের অস্বস্তির বিষয় হচ্ছে, চ্যাম্পিয়নস লিগে পারফরম্যান্স ভালো নয়। সবশেষ ম্যাচে চেলসির কাছে ৩-০ ব্যবধানে হেরেছে তারা, আর এর আগে ক্লাব ব্রুগের বিরুদ্ধে ড্র করেছে।

অ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে বার্সেলোনার শেষ পাঁচ ম্যাচে তিনটি জয় এবং একটি পরাজয়ের রেকর্ড আছে। তবে সেই পরাজয়টি ছিল গত মৌসুমে ন্যু ক্যাম্পে, যা এই মৌসুমে পাল্টাতে চায় বার্সা। ফ্লিক মনে করেন, ফর্মে ফিরে আসার জন্য তাদের সেরা খেলাটা খেলতে হবে।

বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, যদিও আমরা শীর্ষে আছি, তবে আমরা আমাদের সেরা খেলাটা খেলছি না। সবাই চ্যাম্পিয়নদের হারাতে চায়, আর এটা এবারের মৌসুমকে আরও কঠিন করে তুলেছে। তাই আমাদের সেরা পারফরম্যান্স দিতে হবে এবং ফর্ম বজায় রাখতে হবে।

এই ম্যাচে বার্সেলোনা ডিফেন্ডার রোনাল আরাউহো ব্যক্তিগত কারণে নেই, তবে মূল গোলরক্ষক টের স্টেগেন সেরে উঠছেন। অন্যদিকে, অ্যাথলেটিকো মাদ্রিদ এখন ইনজুরি মুক্ত একটি স্কোয়াড নিয়ে মাঠে নামবে। আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ চোট কাটিয়ে এ ম্যাচে ফিরতে পারেন।

অ্যাথলেটিকো মাদ্রিদ ৭টি ম্যাচে টানা জয় পেয়েছে। আজ বার্সেলোনাকে ৪ অথবা তার বেশি গোল ব্যবধানে হারাতে পারলে তারা পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান থেকে এক লাফে শীর্ষে চলে আসবে।

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit