বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বাঁচা-মরার লড়াইয়ে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

ক্রীড়া ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টারলিং। সিরিজে ১-১ সমতা থাকায় চট্টগ্রামে আজকে অলিখিত ফাইনালে মাঠে নামছে টাইগাররা। বিশ্বকাপের আগে নিজেদের পরখ করে নেওয়ার শেষ সুযোগও এটি। বাংলাদেশ দলে আজ এসেছে তিনটি পরিবর্তন। দলে নাসুম আহমেদ, নুরুল হাসান ও তানজিম হাসানের পরিবর্তে আজ আছেন শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন। সিরিজ জেতার মিশনে নিজেদের একাদশেও তিনটি পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড। সফরকারীদের দল থেকে বাদ পড়েছেন বেন কালিৎজ, ব্যারি ম্যাকার্থি ও জশ লিটল। তাদের জায়গায় এসেছেন কার্টিস ক্যাম্ফার, ক্রেইগ ইয়াং ও বেন হোয়াইট।

আয়ারল্যান্ড দল : পল স্টারলিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়াং, ম্যাথু হামফ্রিজ ও বেন হোয়াইট। 

 

কিউএনবি/মহন/০২ ডিসেম্বর ২০২৫/ দুপুর ২:০৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit