মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

‘রোহিত-কোহলিকে ছাড়া বিশ্বকাপ জিতবে না ভারত’

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের ওপেনার ক্রিস শ্রীকান্ত বলেছেন, রিবাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়া ভারত বিশ্বকাপ জিতবে না। শ্রীকান্ত নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘কোহলি ও রোহিত অন্য পর্যায়ের ক্রিকেট খেলেছে। এ দুজনকে ছাড়া ২০২৭ বিশ্বকাপে (ভারতের) পরিকল্পনা কাজ করবে না। রোহিতকে এক পাশে ও বিরাটকে অন্য পাশে লাগবে। এ নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না।’

শ্রীকান্তও আরও বলেন, ‘দেখুন রোহিত ও কোহলি যদি ২০ ওভারের মতো ব্যাট করে, তাহলে প্রতিপক্ষ ধ্বংস হয়ে যায়। এ ম্যাচেও তেমন হয়েছে। ওদের জুটিই পার্থক্য গড়ে দিয়েছে।’বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নিলেও খেলছেন শুধু মাত্র ওয়ানডে ফরম্যাটে। একজনের বয়স ৩৭, আরেকজনের ৩৮। আরেকটি ওয়ানডে বিশ্বকাপ আসতে আসতে তাদের বয়সে যোগ হবে আরও দুই বছর করে। 

তারা যেভাবে ফিটনেস ধরে রেখেছেন সেটি দেখে মুগ্ধ শ্রীকান্ত, ‘তারা ফিটনেস নিয়ে প্রচুর খাটছে। বিরাট ও রোহিত শুধু এক সংস্করণে খেলে। শুধু এক সংস্করণে খেলে এমন মানসিকতা ধরে রাখা সহজ কাজ নয়।’ শ্রীকান্ত বলেন, ‘আমার যা মনে হচ্ছে ২০২৭ বিশ্বকাপে ব্যাটিংক্রমের এক ও তিনে ওদের জায়গা পাকা। ওদের ছাড়া আমরা জিততে পারব না।’

 

 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit