সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার চাপ নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সর্বকালের সেরা ব্যালন ডি’অর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো ইরানে ফের অভিযানে প্রস্তুত যুক্তরাষ্ট্র, শুধু ট্রাম্পের অনুমতির অপেক্ষা রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইন, এমবাপ্পে ও ইয়ামাল চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন পর্যটন দ্বীপ সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর মেট্রো স্টেশনে বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার কিছু পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করতে পারেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের একজন সদস্যকে আফগান নাগরিকের গুলিতে হত্যা করার পর যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদন স্থগিত রাখার সিদ্ধান্ত আরও দীর্ঘায়িত করা হবে। এই বিরতির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হয়নি।

ট্রাম্প আরও বলেছেন, তিনি তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার কথাও ভাবছেন। স্থানীয় সময় রোববার ট্রাম্প বলেন, বর্তমানে যে ১৯টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে, মূলত তাদের ওপর এই বিরতিও প্রযোজ্য হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ২৬ নভেম্বর, হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর এক আফগান নাগরিক বন্দুক হামলা চালায়। ঘটনায় ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রম নিহত হন এবং অপর সদস্য গুরুতর আহত হন। হামলাকারী ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাখানওয়াল গ্রেপ্তার হন। তিনি আগে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে CIA-সমর্থিত বিশেষ বাহিনীর সদস্য ছিলেন এবং ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।

ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে, আফগান এয়ারলিফটের সময় জো বাইডেন সরকারের ‘দুর্বল যাচাই-বাছাই’র কারণে লাখানওয়াল যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পেরেছিলেন। হামলার পর ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় কঠোর নিয়ন্ত্রণ আনতে চান। ১৯টি দেশের মধ্যে আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান ও মিয়ানমার রয়েছে, যাদের নাগরিকদের ওপর এই নতুন ব্যবস্থাও প্রযোজ্য হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit