বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

এবার চকবাজারে আবাসিক ভবনে আগুন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে।

সোমবার বিকাল ৪টা ৪২ মিনিটের দিকে এ আগুনের খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

তিনি বিকাল সোয়া ৫টার দিকে সংবাদমাধ্যমকে বলেন,  একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে, আরও তিনটি ইউনিট পথে রয়েছে।

আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কিউএনবি/অনিমা/ ০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit