মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

নাইজেরিয়ায় রাতের আঁধারে নববধূসহ ১৪ জনকে অপহরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে রাতের অন্ধকারে ১৩ নারী ও এক শিশুকে অপহরণ করেছে সশস্ত্র হামলাকারীরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, পশ্চিম আফ্রিকার এই দেশে সাম্প্রতিক মাসগুলোতে সংঘটিত ধারাবাহিক গণ-অপহরণের সর্বশেষ ঘটনা এটি।

বার্তাসংস্থা এএফপিকে এক স্থানীয় বাসিন্দা জানান, শনিবার (২৯ নভেম্বর) রাত থেকে রবিবার (৩০ নভেম্বর) ভোরের মধ্যে সোকোতো অঙ্গরাজ্যের চাচো গ্রাম থেকে এক নববধূ ও তার ১০ জন ব্রাইডসমেডসহ মোট ১৪ জনকে অপহরণ করা হয়েছে।

চাচো গ্রামের বাসিন্দা আলিউ আবদুল্লাহি বলেন,‘গত রাতে ডাকাতেরা আমাদের গ্রামে হামলা চালায় এবং জাঙ্গো পাড়ার একটি বাড়ি থেকে নববধূ ও ১০ জন ব্রাইডসমেডসহ ১৪ জনকে তুলে নিয়ে যায়।’

তিনি আরও জানান, নবজাতক শিশু, শিশুটির মা এবং আরেক নারীকে অপহরণ করেছে হামলাকারীরা।

আবদুল্লাহির ভাষ্য অনুযায়ী, চাচো গ্রামটি গত অক্টোবরেও একই ধরনের হামলার শিকার হয়েছিল, যখন ১৩ জনকে অপহরণ করা হয়।

তিনি বলেন, ‘আমাদের তখন মুক্তিপণ দিয়ে তাদের ফিরিয়ে আনতে হয়। আর এখন আবার একই পরিস্থিতির মুখোমুখি।’

নাইজেরিয়ার একটি গোয়েন্দা প্রতিবেদনে এই হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে বলে উল্লেখ করেছে এএফপি। 

প্রতিবেদনে বলা হয়, ‘নভেম্বরে সোকোতোতে ডাকাতচক্রের অপহরণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।’

প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, প্রতিবেশী কয়েকটি অঙ্গরাজ্য ডাকাতদের সঙ্গে কার্যক্রম বন্ধের জন্য যে সমঝোতা করার চেষ্টা করেছে, সেটিও অপহরণ বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।

এর আগে, গত সপ্তাহে হামলাকারীরা কেব্বি অঙ্গরাজ্য থেকে ২৫ জন শিক্ষার্থী এবং নাইজার অঙ্গরাজ্য থেকে আরও তিন শতাধিক মানুষকে অপহরণ করে নিয়ে যায়।কেব্বির অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তবে নাইজারে অপহৃতদের সন্ধান এখনো চলছে।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/ ০১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit