শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম

শীতকালীন ছুটি স্থগিত করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শীতকালীন ছুটি স্থগিত করা হয়েছে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এ ছুটি ছিল। 

রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, জকসু নির্বাচন ও প্রাকৃতিক দুর্যোগের (ভূমিকম্প) কারণে একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পরবর্তী একাডেমিক কাউন্সিলে রিপোর্ট সাপেক্ষে স্থগিত করা হলো। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ শীতকালীন ছুটি পরবর্তীতে প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit