বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

অযৌক্তিক বাড়িভাড়া বৃদ্ধি বন্ধের দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : অযৌক্তিকভাবে বাড়িভাড়া বৃদ্ধি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ‘ভাড়াটিয়া পরিষদ’ নামের একটি সংগঠন। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ভাড়াটিয়া পরিষদের সভাপতি জান্নাত ফাতেমার সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি মো. মোস্তফার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- সংগঠনের সহ-সভাপতি মো. নূর মোর্শেদ, সাধারণ সম্পাদক মো. কিরন মৃধা, কেন্দ্রীয় নেতা জামাল সিকদার, মাকসুদুর রহমান শামীম আহমেদ, আক্কাস আলী, সম্পদ, তুহিন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি বছর শেষ হলেই ঢাকা শহরসহ সারা দেশের বাড়ির মালিকরা বিভিন্ন অজুহাতে বাড়িভাড়া বৃদ্ধি করে। দেশের বর্তমান অর্থনৈতিক দুরবস্থায় বেশিরভাগ মানুষের আয়ের উৎস সীমিত হয়ে আসছে। কিন্তু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি- তা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
তারা বলেন, সরকারও এ ব্যাপারে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নিতে পারছে না। বর্তমানে একজন মানুষের যা আয়, তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় বাড়িওয়ালারা ইতোমধ্যে বিভিন্ন জায়গায় ভাড়াটিয়াদের বাড়িভাড়া বৃদ্ধির নোটিশ ধরিয়ে দিয়েছেন।
ভাড়াটিয়া পরিষদের নেতারা বলেন, এই মুহূর্তে বাড়িভাড়া বৃদ্ধি করা যাবে না। বাড়িভাড়া বৃদ্ধি বন্ধের বিষয়ে সরকারিভাবে প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। যদি বাড়িভাড়া বৃদ্ধি করা হয়, তাহলে সারা দেশের ভাড়াটিয়াদের নিয়ে বৃহত্তর কর্মসূচি পালন করবে ভাড়াটিয়া পরিষদ।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit