বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী বাস উল্টে ১৬ জনের প্রাণহানি হরমুজ যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়: ইরানের সামরিক বাহিনী বাস্তবে ফ্লপ ‘পুষ্পা’ স্টাইল, পুলিশের জালে ৩ মাদক কারবারি মালাক্কার মডেলে হরমুজে টোল আদায়ের ছক ওমানের, বিশ্লেষকদের সংশয় রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল কিয়েভ, নিহত ১৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার, নিখোঁজ ৫০ হাজার ‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’ আরব সাগরে মার্কিন হেলিকপ্টার জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট

ঢাকার ধামরাইয়ে পুনরায় চালু হলো গণপাঠাগার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : ঢাকার ধামরাইয়ে পুনরায় উদ্বোধন করা হয়েছে গণপাঠাগার (ধামরাই পাবলিক লাইব্রেরি)। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের গণ পাঠাগারটি উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামনুন হাসান অনীক ।

ধামরাই গণপাঠাগারের সংশ্লিষ্টরা জানান, ১৯৯৬ সালে প্রথমবারের মতো ধামরাই গণপাঠাগার যাত্রা শুরু করে। তবে এর কিছু দিনের মধ্যেই এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন পড়ে থাকায় পাঠাগার বইশূন্য হয়ে পড়ে। অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।

সম্প্রতি ইউএনও’র উদ্যোগে ধামরাই গণপাঠাগারটি সংস্কার করে নতুন করে বই আনা হয়।

বিকেলে উদ্বোধনের পরে উপজেলা মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও ও ধামরাই গণপাঠাগারের সভাপতি মো. মামনুন হাসান অনীকের সভাপতিত্বে সঞ্চালনা করেন পাঠাগার কমিটির সদস্য নাহিদ মিয়া। এসময় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আরিফুল ইসলাম সাব্বির।

এতে আরও বক্তব্য দেন ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান, সাবেক সরকারি কর্মকর্তা খোদেজা খানম, এনজিও এসডিআই এর প্রধান শামসুল ইসলাম, বেস্ট ডান ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল ইসলাম মুকুল, স্থানীয় সাংবাদিক, অ্যাক্টিভিস্টসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন হাসান অনীক বলেন, ১৯৯৬ সালে পাঠাগারটি চালু হয়েছিল। এবার এটির পুনর্যাত্রা শুরু হলো। ধামরাইয়ের সব শ্রেণির মানুষ পাঠাগারটি সচল রাখতে ভূমিকা রাখবেন সেটিই প্রত্যাশা রাখি।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৫,/রাত ৯:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit