শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

নতুন ছবিতে শুভ-মিম, গোপনে চলছে শুটিং

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনেতা আরিফিন শুভর সঙ্গে গোপনে নতুন সিনেমার শুটিং করছেন। এর আগে শেষবার তাদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল গোলাম সোহরাব পরিচালিত থ্রিলার ‘সাপলুডু’ সিনেমায়। দীর্ঘ চার বছর পর আবার জুটি বেঁধেছেন এ তারক জুটি। তবে শুটিং পুরোদমে শুরু হলেও এখনো নতুন সিনেমার বিষয়ে কোনো কথা বলছেন না অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক সাইফ চন্দন। একটি সূত্র জানায়, সিনেমার জন্য প্রস্তুতিতে বিদ্যা সিনহা মিম টানা দেড় মাস মহড়া দিয়েছেন। শুধু তাই নয়, মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির ওপরও প্রশিক্ষণ নিয়েছেন অভিনেত্রী।

প্রস্তুতি নিতে আরিফিন শুভও একই রকম সময় দিয়েছেন। দীর্ঘদিন কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় বিভিন্ন বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের পণ্যের ফটোশুট নিয়ে ব্যস্ত ছিলেন বিদ্যা সিনহা মিম। এখন নিজের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।  শুটিং শেষ করেছেন ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার। আবার শমী কায়সার প্রযোজিত সিনেমায় মিমকে দেখা যাবে শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে। 

অন্যদিকে দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছেন অভিনেতা শুভ। এর আগে সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ছিল ‘নীলচক্র’। তার হাতে এখন আরও বেশ কয়েকটি বড় প্রজেক্ট রয়েছে। রায়হান রাফী পরিচালিত ‘নূর’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার সহশিল্পী হিসাবে আছেন জান্নাতুল ঐশী। এর পাশাপাশি অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’–এ অভিনয় করেছেন শুভ, যেখানে তার সঙ্গে আছেন নুসরাত ফারিয়া। আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত শুভ—হিন্দি সিরিজ ‘জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন।

এদিকে সিনেমাটি আগামী ঈদুল ফিতরেই মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা সাইফ চন্দন।  সে হিসাবেই এগোচ্ছে সিনেমার শুটিং। ডিসেম্বরেই বিদেশে হবে একটি আইটেম গানের শুটিং। এরপরই শেষ হবে পুরো কাজ। বাকি রয়েছে কিছু প্যাচওয়ার্ক ও ডাবিং। পরিচালকের এটি সপ্তম সিনেমা। সবশেষ তার পরিচালিত ‘লোকাল’ সিনেমায় অভিনয় করেন আদর আজাদ ও শবনম বুবলী। এবার প্রথমবারের মতো তিনি একসঙ্গে কাজ করছেন আরিফিন শুভ ও মিমকে নিয়ে। যদিও সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে ভিন্ন একটি সূত্রে জানা গেছে, সিনেমার নাম ‘মালিক’ অথবা ‘শিকার’— এ দুই নামের যে কোনো একটি হতে পারে।

শুটিং বেশ জোরেশোরে চলছে, তা জানা গেছে ইউনিটসংশ্লিষ্ট একাধিক সূত্রে। চলতি মাসের শুরুতে রাজশাহীর পবা এলাকায় শুটিং শুরু হয় এ সিনেমার। বর্তমানে নাটোরে চলছে টানা কাজ। গল্প অ্যাকশন ঘরানার, যেখানে শুভ ও মিমকে দর্শক দেখবেন একদম নতুনভাবে-নতুন আঙ্গিকে। চরিত্রের প্রয়োজনে দুজনই কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন বলেও জানা গেছে। শুভ ও মিমকে নিয়ে কোনো মন্তব্য করতে চাননি পরিচালক সাইফ চন্দন। তিনি শুধু বলেন, এখনই কিছু বলতে চাই না। সময় হলে সব জানাব।

 

 

কিউএনবি/মহন/২৯ নভেম্বর ২০২৫/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit