বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

অরুণাচলকে আবারও নিজেদের ভূখণ্ড দাবি করলো চীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : আবারও অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। একইসঙ্গে সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশের এক ভারতীয় নাগরিককে আটকে রাখার অভিযোগও অস্বীকার করেছে বেইজিং। মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন, জাংনান (অরুণাচল প্রদেশকে চীনের দেওয়া নাম) চীনের ভূখণ্ড। ভারত যে অবৈধভাবে অরুণাচল প্রদেশ নামে একটি অঞ্চল গঠন করেছে, সেটিকে আমরা কখনো স্বীকৃতি দেয়নি।

এর আগে, গত ২১ নভেম্বর সাংহাই বিমানবন্দরে পেমা ওয়াং থংডক নামে অরুণাচল প্রদেশের এক নারীকে ১৮ ঘণ্টা ধরে আটকে রাখার অভিযোগ করে ভারত। নয়াদিল্লির দাবি, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ওই অঞ্চলের বাসিন্দারা ভারতীয় পাসপোর্ট নিয়ে ভ্রমণ করার পূর্ণ অধিকার রাখেন।

তবে চীন জানিয়েছে, ওই নারীকে আটকানো হয়নি বা হয়রানিও করা হয়নি। মাও নিং বলেন, আইন অনুযায়ী নিয়মিত তল্লাশি করা হয়েছে। কোনো জোরপূর্বক ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার আইনগত অধিকার সংরক্ষিত ছিল।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড ও এনবিসি নিউজ।

কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৫,/সকাল ৭:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit