বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের ভরি কত? নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯ রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে-কোথায়?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২৫ নভেম্বর) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। চারটি গ্রুপে ভাগ হয়ে এবারের বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। বাংলাদেশের গ্রুপে আছে দুই টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুই দল হলো নেপাল ও ইতালি। 

বিশ্বকাপের উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেনসে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। কলকাতায় বাংলাদেশ আরও দুটি ম্যাচ খেলবে। ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে এই মাঠে খেলবে বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের মাঠে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। 
 
ভারত গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে মুম্বাইয়ে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে। একই দিনে পাকিস্তান খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, কলম্বোর মাঠে। দ্বিতীয় দিনে কলম্বোয় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। একই দিন ইংল্যান্ড ও নেপাল এবং নিউজিল্যান্ড ও আফগানিস্তান মাঠে নামবে। 
 
টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে ২০ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া এবং ওমানের ম্যাচ দিয়ে।  আসরে অংশ নেওয়া ২০ দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের সেরা দুই দল সুপার এইটে অংশ নেবে। সেখান থেকে সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে। 
 
অন্যদিকে ভারতের মাটিতে টুর্নামেন্টের কোনো ম্যাচ খেলবে না পাকিস্তান। ৮ মার্চ টি-২০ বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে পাকিস্তান ফাইনালে গেলে সে ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোয় মাঠে। 
 
টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ দুটি রাখা হয়েছে যথাক্রমে আহমেদাবাদ ও কলকাতার স্টেডিয়ামে। তবে পাকিস্তান সেমিফাইনালে উঠলে তাদের ম্যাচটি হবে শ্রীলঙ্কায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক হলেও গ্রুপ পর্বের ৩৭ ম্যাচের মধ্যে মাত্র ১০টি আয়োজন করবে শ্রীলঙ্কা। এর মধ্যে পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ আছে চারটি, আর নিজেদের ম্যাচ আছে চারটি।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে-কোথায়:

তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৭ ফেব্রুয়ারি- ২০২৬ ওয়েস্ট ইন্ডিজ ইডেন গার্ডেনস, কলকাতা 
৯ ফেব্রুয়ারি- ২০২৬ ইতালি ইডেন গার্ডেনস, কলকাতা
১৪ ফেব্রুয়ারি- ২০২৬ ইংল্যান্ড ইডেন গার্ডেনস, কলকাতা
১৭ ফেব্রুয়ারি- ২০২৬ নেপাল ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৫,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit