মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : চীনের চংকিনে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের বড় জয় অব্যাহত রয়েছে। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারায় তারা। আজ দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামের জালে আটবার বল জড়িয়েছে। ৮-০ গোলের জয়ে বাংলাদেশের কেউ হ্যাটট্রিক করতে পারেননি। রিফাত কাজী ও অপু দুটি করে গোল করেন। একবার করে জালের দেখা পেয়েছেন মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ। 

দ্বিতীয়ার্ধের চার মিনিটে রিদুয়ানের ক্রস থেকে অপু নিজের দ্বিতীয় গোলটি করেন। ৭৩ মিনিটে ফয়সালের নেওয়া লং শট ব্রুনাইয়ের গোলরক্ষক প্রথমে ঠেকালেও ফিরতি বলে রিফাত গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন। দুই মিনিট পর ব্রুনাইয়ের বক্সে তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আরিফ বল দখলে নিয়ে ঠান্ডা মাথায় শট করে নিজের প্রথম গোলটি করেন। ৭৯ মিনিটে বায়েজিদের দারুণ গোলে বাংলাদেশ ৮-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। 

বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের ছেলেরা শুরুতে আক্রমণাত্মক ও পজিটিভ ফুটবল খেলেছে। এতে গোলের সুযোগ এসেছে এবং কাজে লাগাতে পেরেছে বলে বড় জয়। এজন্য ফুটবলারদের ধন্যবাদ। আগামী ম্যাচেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপে রয়েছে। স্বাগতিক চীনের পাশাপাশি ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনও আছে একই গ্রুপে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এই গ্রুপে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী চীন ও বাহরাইন। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit