শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

জীবন নির্মাণে ত্যাগের গল্প ‘সম্পর্ক’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

বিনোদন ডেক্স : কবি, অভিনেতা, নির্মাতা তারেক মাহমুদের লেখা কবিতা  ‘পুরনো বাসা ছেড়ে দেবার সময়’।  এই কবিতায় তিনি ঢাকা শহরে ভাড়া বাসায় থাকা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট হৃদয়স্পর্শী অনেক বিষয় তুলে ধরেছিলেন। কবিতাটি বেশ সাড়া ফেলেছিল। সেই কবিতা থেকে এবার নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এর নাম ‘সম্পর্ক’। এটি নির্মাণ করেছেন জীবন শাহাদাৎ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন এ নির্মাতা। এছাড়া আরো অভিনয় করেছেন তামান্না তাশফিয়া, ওয়ালিউর রহমান, সাজু আহমেদ ও সাইফুল টিটু।

 ছোট এই সিনেমাতে একটি বিশেষ চরিত্রে রয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সুদীপ মুখার্জি।  তিনি গল্পের অংশ হিসেবে মূল কবিতাটি আবৃত্তি করেছেন। সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেন, জীবন-জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন বসবাসের পর ভাড়া বাসা ছেড়ে দিতে হয়। তখন শুধু বাস করা ঐ বাসা নয়, এলাকার অনেকের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ত্যাগ করতে হয়। মায়া ও সম্পর্ক ছেড়ে যাওয়ার সেই কষ্ট ফুটিয়ে তোলা হয়েছে এ সিনেমায়।

সিনেমাটি ইতোমধ্যে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে, তাছাড়া বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে পাঠানো হবে বলে জানিয়েছেন নির্মাতা। নির্মাতা জানান, ভারতের বিভিন্ন চলচ্চিত্র উৎসব ও অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও ভিসা জটিলতার কারণে সিনেমাটি নিয়ে তিনি ভারতে যেতে পারছেন না। জীবন বলেন, আমি অনুরোধ করব ভারত সরকার আমাদের শিল্পীদের জন্য ভিসা প্রক্রিয়া অনেকটা সহজ করবে।

 

 

কুইক নিউজ / মোহন / ২৪ নভেম্বর ২০২৫ / সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit