শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

৪৪ দিনে ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গাজা প্রশাসনের অভিযোগ, গত ৪৪ দিনে ইসরাইলি বাহিনী প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। অব্যাহত এসব হামলায় তিন শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গত ৪৪ দিনে ইসরাইল অন্তত ৪৯৭ বার হামলা চালিয়েছে বলে জানিয়েছে গাজার গণমাধ্যম কার্যালয়। এসব অভিযানে এখন পর্যন্ত ৩৪২ জন সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী, শিশু ও প্রবীণদের সংখ্যা বেশি।

শনিবার (২২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, যুদ্ধবিরতি বলবৎ থাকা সত্ত্বেও ইসরাইলি দখলদার বাহিনী বারবার পরিকল্পিতভাবে চুক্তি লঙ্ঘন করছে। প্রতিষ্ঠানটি এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক প্রোটোকল ভঙ্গের স্পষ্ট উদাহরণ বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, শুধু শনিবারই যুদ্ধবিরতি ভঙ্গের ২৭টি ঘটনা ঘটেছে, যেখানে ২৪ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছেন। অন্যদিকে চুক্তি অনুযায়ী বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও গাজার ভেতরে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রবেশেও ইসরাইল কঠোর নিষেধাজ্ঞা জারি রেখেছে।

শনিবার সারা গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন; নিহতদের মধ্যে শিশুও রয়েছে। নেতানিয়াহুর দপ্তর জানায়, গাজায় ‘ইয়েলো লাইন’-এর কাছে এক হামাস সদস্য ইসরাইলি সেনাদের ওপর আক্রমণ করার পর এই হামলা চালানো হয়।

জবাবে হামাস ওই যোদ্ধার পরিচয় প্রকাশ করতে ইসরাইলকে আহ্বান জানিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য ইজ্জাত আল-রিশেক মধ্যস্থতাকারী দেশ ও যুক্তরাষ্ট্রকে ইসরাইলের ওপর চাপ বাড়ানোর অনুরোধ করেছেন, যাতে দেশটি চুক্তির শর্ত মানতে বাধ্য হয়।

তার দাবি, ইসরাইল ইচ্ছাকৃতভাবে অজুহাত তৈরি করে আবারও ভয়াবহ যুদ্ধ শুরু করার পথ তৈরি করছে। প্রতিদিনই তারা চুক্তি লঙ্ঘন করছে এবং হামাস যুদ্ধবিরতি ভঙ্গ করছে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৫,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit