বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৪ Time View

নিউজ ডেক্স : রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ রোববার (২৩ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক করবেন বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিকেল ৩টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ঈমান খতিব সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টায় ভাসানী মিলনায়তনে দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এরপর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন হলে এক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন তিনি। 

বেলা ১১টা জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক। বিকেল সাড়ে ৩টায় নিউমার্কেট থানা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কাটাবন ঢাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। বেলা ১১টায় শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

 

কুইক নিউজ / মোহন / ২৩ নভেম্বর ২০২৫ / সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit