মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো গাড়ি, নিহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৮৩৩ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়েছে একটি ব্যক্তিগত গাড়ি। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে এক্সপ্রেসওয়ে অতিক্রম করছিল। নিমতলা মোড়ে পৌঁছার পর এক্সপ্রেসওয়ের সীমানা দেওয়ালের অংশ ভেঙে সেটি নিচে পড়ে যায়।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন,পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক (৫৫) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে। 

পরিদর্শক সিরাজুল আরও জানান, প্রাইভেটকারটিতে তিনজন পুরুষ ও একজন নারীসহ চারজন যাত্রী ছিলেন। সবাই আহত হয়েছেন এবং তাদের আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল এবং রেলিংয়ের ওপর দিয়ে সড়কে পড়ে যায়।

কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৫,/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit