শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

ঢাকায় কোথায় কবে গাইবেন আতিফ আসলাম, জেনে নিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানি গায়ক আতিফ আসলাম আবারও ঢাকায় আসছেন। এ বিষয়ে গায়ক নিজেই সামাজিক মাধ্যমে সরাসরি তথ্য দিয়েছেন। বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্টে আতিফ নিশ্চিত করেছেন, তার বহুল প্রতীক্ষিত কনসার্ট হবে ডিসেম্বরে। এক পোস্টে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, ১৩ ডিসেম্বর ২০২৫, ঢাকায়। পোস্টের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি কোনো কনসার্টে গান পরিবেশন করছেন। আতিফ আসলামকে ঢাকায় আনছে মেইন স্টেজ নামের প্রতিষ্ঠান।

তারা জানিয়েছে, কনসার্টের শিরোনাম ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। বসুন্ধরা মাঠে হবে কনসার্টটি। ভেন্যুর গেট খুলবে দুপুর ১টায়। কনসার্ট শুরু হবে বিকাল ৫টায়। কনসার্ট চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। টিকিট পাওয়া যাবে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি- এই দুই ক্যাটাগরিতে। এর আগে, ২০২৪ সালের ২৯ নভেম্বর ঢাকা এসেছিলেন আতিফ। তখন ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে পরিবেশন করেছিলেন দর্শকদের প্রিয় গানগুলো।

 

কুইক নিউজ / মোহন / ২০ নভেম্বর ২০২৫/ বিকাল ৪:৫৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit