শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ ৫ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে ৫ জন দগ্ধ হয়েছেন। 

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাখালিয়াচালা এলাকায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-  আলী হোসেন,মোতালেব হোসেন, শফিকুর রহমান ও শামীম আহমেদ ও শাহিন। 

এদের মধ্যে শামীম আহমেদ ও আলী হোসেন নামের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের রাখালিয়াচালা এলাকার মোতালেব ওয়ার্কশপে একটি বড় গ্যাস সিলিন্ডার দিয়ে কাজ করার সময় লিকেজ থেকে হঠাৎ দ্রুতগতিতে গ্যাস বেরিয়ে পাশের চায়ের দোকানে আগুনে ছড়িয়ে পড়ে। এসময় মোতালেব ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা দোকানদার আলী হোসেন, চায়ের দোকানে বসা সফিকুল ইসলাম ও শামীম আহমেদ, শাহিন  অগ্নিদগ্ধ হন।
 
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় তানহা হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। 

মৌচাক ফাঁড়ির এসআই ওমর ফারুক জানান, ঘটনা সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছেন।

কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৫,/সকাল ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit