শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

গাজীপুরে টিনশেডের কলোনিতে আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার সময় মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় রুমেল পাঠানেট বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে একই দিনে দুপুরে রাজেন্দ্রপুরে ফিনিক্স কয়েল কারখানার ভয়াবহ আগুন লাগে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল পাঁচটার সময় রুমেল পাঠানের টিনসেট কলোনির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বৃদ্ধি থাকায় মুহুর্তের মধ্যে আশেপাশের  রুমগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুনের নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তারা আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। পরে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
 
বাড়ির মালিক রুমেল পাঠান জানান, টিনশেডের একটি কলোনির ১০০ ঘরের সব পুড়ে ছাই হয়ে যায়। কোনো ঘরের জিনিসপত্র বের করা সম্ভব হয়নি। শাহ আলম নামে এক পোশাক শ্রমিক বলেন, ‘আমি অফিস থেকে জানতে পারি বাসায় আগুন লেগেছে। বাসায় আসতে আসতে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার পরনের কাপড়
ছাড়া কিছুই নাই।

রহিমা বেগম নামো এক ভাড়াটিয়া বলেন, ‘কয়েকদিন আগে বেতন পাই। নেতনের সব টাকা রুমে ছিলো। ও আল্লাহ আমার সব শেষ হয়ে গেলো। রাতে দিনে ডিউটি করা টাকা সব মুহূর্তের মধ্যে সব শেষ।’স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা বলেন, ‘খবর শুনে আমরা স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু  আগুনের ভয়াবহতা এতটাই যে আগুন নেভাতে বেগ পেতে হয়।’ তিনি আরও বলেন, ‘রাস্তা না থাকায় ফায়ার সার্ভিসের আগুন নেভাতে বেগ পেতে হয়।’

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান। খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসে আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।  এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৫,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit