শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে কেকেআর ইরান থেকে ধীরে ধীরে ইউরেনিয়াম উদ্ধার করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে বিস্ফোরণ, ঘরবাড়ি ধ্বংসের অভিযোগ ইরানে ইন্টারনেটের বিধিনিষেধ শিথিল হওয়ার খবর ‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না’ যথেষ্ট হয়েছে, লেবাননে আর হামলা নয় : ইসরায়েলকে ট্রাম্প

ইন্দোনেশিয়ায় জেগে উঠল আগ্নেয়গিরি, সর্বোচ্চ সতর্কতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী আগ্নেয়গিরি জেগে উঠেছে ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায়। স্থানীয় সময় বুধবার বিকেল ৪টায় এটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। আকাশের বড় একটি অংশ ছেয়ে ফেলেছে আগ্নেয়গিরি ছাই-ধোঁয়ার কুণ্ডলী। এমন পরিস্থিতিতে সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। খবর আল জাজিরার।

পূর্ব জাভার সেমরু নামের পাহাড়ের ওপরের আগ্নেয়গিরিটি রাজধানী বালি থেকে ৩১০ কিলোমিটার দূরে অবস্থিত। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ এক বিবৃতিতে জানিয়েছেন, মাউন্ট সেমরুর আগ্নেয়গিরির চূড়ার ৮ কিলোমিটার এলাকার মধ্যে সাধারণ মানুষকে যে কোনো ধরনের কাজ করা থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়। সেখান থেকে যেকোন সময় পাথরের খণ্ড ছিটকে আসতে পারে। যা দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার শঙ্কা রয়েছে। 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগ্নেয়গিরির ছাইয়ের কুণ্ডলী আকাশে ৫ দশমিক ৬ কিলোমিটার ওপর পর্যন্ত উঠেছে। তবে সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। সক্রিয় আগ্নেয়গিরির পাশের দুটি গ্রামের প্রায় ৩০০ বাসিন্দাকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। আপাতত ওই অঞ্চলটি খালি রাখা হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৫,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit