শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

জিম্বাবুয়েকে ১৪৭ রানে থামিয়ে জয়ের লক্ষ্যে পাকিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি স্বাগতিক পাকিস্তান বনাম জিম্বাবুয়ে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে জিম্বাবুয়ে। ৮ ওভারে ৯ গড়ে ৭২ রান করে ভালো পজিশনেই ছিল জিম্বাবুয়ে। তখন মনে হয়েছিল স্কোর হয়তো দুইশোর কাছাকাছি যাবে।

কিন্তু এরপর মাত্র ৭৬ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৭ রানে ইনিংস থামায় জিম্বাবুয়ে। দলের হয়ে ৩৬ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪৯ রান করেন রায়ান বেনেট।

২৪ বলে তিন চার আর এক ছক্কার সাহায্যে ৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক সিকান্দার রাজা। ২২ বলে ৩০ রান করেন আরেক ওপেনার মারুমি। পাকিস্তানের হয়ে দুই উইকেট নেন মোহাম্মদ নওয়াজ। এছাড়া একটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, সালমান মিরাজ, সায়েম আইয়ুব ও আবরার আহমেদ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit