শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রাথমিকের সহকারী শিক্ষকরা পেলেন বেতন বৃদ্ধির সুখবর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার জানিয়েছেন,১৩ গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে করতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে ৯টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছে। তবে ভুঁইফোড় চারটি সংগঠনের সদস্যরা আন্দোলন করেছেন। তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান্তিতে ফেলেছেন।’

আন্দোলনের অংশ নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছেন ডা. বিধান রঞ্জন।

গানের শিক্ষক নিয়োগ এ সরকারের আমলে না হলেও পরবর্তী সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন গণশিক্ষা উপদেষ্টা।

এর আগে মন্ত্রণালয়ের বৈঠকে ঢাকা, বরিশালসহ বিভিন্ন জেলার ১২টি টিচার ট্রেনিং সেন্টারে ১০ মাস মেয়াদি ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন-ডিপিএড প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

কিউএনবি/অনিমা্/১৮ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit