শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

স্থগিত হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

ক্রীড়া ডেস্ক : ক্রিকেট দভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফর স্থগিতের রেশ কাটতে না কাটতেই অনিশ্চয়তার ঘন মেঘ দেখা দিয়েছে বাংলাদেশ নারীলের ভারত সফর নিয়েও। আগামী ডিসেম্বরের জন্য নির্ধারিত এই সিরিজ স্থগিতের পথে, এমনটাই জানিয়েছে ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আগামী মাসে ভারতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের নারীদের।

তবে বিসিসিআইয়ের এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমস-কে জানিয়েছেন, সিরিজ আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন এখনো মেলেনি। দুই দেশের বর্তমান কূটনৈতিক সম্পর্কের উত্তেজনাকেই প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে। অনিশ্চয়তা এতটাই যে এখন পর্যন্ত সিরিজের সময়সূচি বা ভেন্যু কোনোটি ঘোষণা করা হয়নি। এর আগে গত আগস্টে ভারতীয় পুরুষ দলের বাংলাদেশ সফর পেছানো হয়েছিল। বিসিসিআই তখন জানিয়েছিল, ‘আন্তর্জাতিক ক্রিকেটীয় অঙ্গীকার ও দুই দলের সুবিধাজনক সূচির’ কারণেই সিদ্ধান্ত।

সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয় ২০২৬ সালের সেপ্টেম্বরে। এবার নারী দলের সফরও একই পথে হাঁটতে পারে। এদিকে বিসিসিআই কর্মকর্তারা ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বিকল্প একটি হোম সিরিজ আয়োজনের চেষ্টা করছেন। বিশ্বকাপ জয়ের পর এটি হবে ভারতীয় নারী দলের প্রথম আন্তর্জাতিক সিরিজ। তবে জানুয়ারির শুরুতেই রয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল), এরপর অস্ট্রেলিয়া সফর। ফলে বিকল্প সিরিজ হলে তা হবে সংক্ষিপ্ত আকারে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। 

 

 

কুইক নিউজ / মোহন / ১৮ নভেম্বর ২০২৫ / বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit