শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

বিমান থেকে ঝাঁপ দিয়ে খুলল না প্যারাশুট, ভয়ংকর অভিজ্ঞতা অজয়ের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : চোখের সামনে ভয়াবহ মৃত্যু দেখেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। স্কাই ডাইভিং করতে গিয়ে কী ভয়ংকর পরিণতি হতে পারে, তা জানালেন অভিনেতা। খবর আনন্দবাজার অনলাইনের। বর্তমানে ‘দে দে পেয়ার দে ২’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত অজয়। একসময় নানা ছবিতে কঠিন লড়াইয়ের দৃশ্যে অভিনয় করেছেন তিনি। অজয়ের বাবা বীরু দেবগন ছিলেন লড়াইয়ের দৃশ্যের পরিচালক। তাই লড়াইয়ের দৃশ্য তার কাছে কখনওই বিশেষ কঠিন মনে হয়নি। কিন্তু বাস্তবে স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা খুব খারাপ অজয়ের।

উল্লিখিত ছবিতে অভিনয় করেছেন মাধবনও। তিনি ভূয়সী প্রশংসা করে জানান, অজয় একটি দৃশ্যে কোনো প্রস্তুতি ছাড়াই বিমান থেকে স্কাই ডাইভিং করেন। অজয়ের এমন নির্ভীক সত্তা দেখে তিনি মুগ্ধ। তখনই সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান অজয়। আমেরিকায় স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। অভিনেতা বলেছেন, “আমি ওখানে যাওয়ার পরেই এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়। দেখি, একজন বিমান থেকে ঝাঁপ দিয়েছেন ঠিকই। কিন্তু তার প্যারাশুটটি আর খোলেনি। 

সেই ব্যক্তির পরেই আমার পালা ছিল স্কাই ডাইভিংয়ে। স্কাই ডাইভিং করতে গিয়ে নাকি কোনওমতে রক্ষা পেয়েছিলেন হলিউডের অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। বিমান থেকে ঝাঁপ দেওয়ার পরেও তাঁর প্যারাশুট ঠিক ভাবে খুলছিল না। সঙ্গে সঙ্গে লিওনার্দোর প্রশিক্ষকও ঝাঁপ দেন এবং অভিনেতাকে বাঁচান। ‘দে দে পেয়ার দে’ ছবিতে অজয় ও মাধবন ছাড়াও অভিনয় করেছেন রকুল প্রীত। ছবিটি ২০২৬ সালের জানুয়ারি মাসে ওটিটি মঞ্চে মুক্তি পাবে। এই ছবিটি ছাড়াও ‘দৃশ্যম ৩’ নিয়েও ব্যস্ততা চলছে অজয়ের।

 

 

কুইক নিউজ / মোহন / ১৭ নভেম্বর ২০২৫ / দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit