মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বরগুনায় ৪ প্রতিষ্ঠানে ছাত্রলীগের তালা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বরগুনার বামনা সরকারি কলেজসহ চারটি প্রতিষ্ঠানে তালা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (১৬ নভেম্বর) সকালে এসব তালা ভেঙে ফেলা হয়েছে। এখন ওই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার মধ্যরাতে তারা প্রতিষ্ঠানগুলোতে তালা দেয়। 

তালা দেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- বামনার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন নিষিদ্ধ ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা ও বামনা উপজেলা শাখার সভাপতি হাসিবুর রহমান। 

পৃথক ফেসবুক পোস্টে তারা লিখেছেন- আওয়ামী লীগের কর্মসূচি সফল করার অংশ হিসেবে ছাত্রলীগ চারটি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে। 

বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জী বলেন, আজ সকালে বিদ্যালয়ে গিয়ে দেখি গেটে তালা দেওয়া। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানাই। তারা এসে তালা ভেঙে পাঠদান কার্যক্রম শুরু করতে বলেন। পরে আমরা শিক্ষার্থীদের ক্লাশ করাতে শুরু করি। 

বামনা থানার ওসি হারুন অর রশিদ হাওলাদার যুগান্তরকে বলেন, আমি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি কিন্তু সেখানে গিয়ে এসবের কোনো আলামত পাইনি। তবে এ বিষয়ে অভিযান চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit