বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আইপিএল নিলামের আগে দলছাড়া ৭০ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ডিসেম্বরে হবে আইপিএলের মিনি নিলাম। এর আগে ১০ ফ্র্যাঞ্চাইজিকে ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা দিতে বলা হয়েছিল। এটি জমা দেওয়ার শেষ দিন ছিল আজ (শনিবার) বিকেলের মধ্যে।

১০টি দল সব মিলিয়ে ৭৮ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তাদের মধ্যে ৭০ জন কোনো দলে না থাকায় আবার নিলামে নামতে হবে। এই তালিকায় তারকাদের মধ্যে রয়েছেন আন্দ্রে রাসেল, ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, রাচিন রবীন্দ্র, মাথিশা পাথিরানা ও রবি বিষ্ণোয়ের মতো ক্রিকেটার। বাকি ৮ জনকে বিক্রি করা হয়েছে ভিন্ন ভিন্ন দলে।

কলকাতা নাইট রাইডার্স

৯ খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তালিকায় সবচেয়ে বড় চমক আন্দ্রে রাসেল ও বেঙ্কটেশ আইয়ার। এছাড়াও দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার কুইন্টন ডি কক ও আনরিখ নর্কিয়াকেও রাখেনি তারা। তালিকায় আছেন মঈন আলী, রহমানুল্লাহ গুরবাজ, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া, লুবনিত সিসোদিয়াও।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস ছেড়েছে ১০ খেলোয়াড়কে। তালিকায় বড় চমক রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে ও মাথিশা পাথিরানা। এছাড়াও রাহুল ত্রিপাঠি, বংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ, দীপক হুদা, বিজয় শঙ্কর, শাইক রশিদ ও কমলেশ নাগরকোটি রয়েছেন।

মুম্বাই ইন্ডিয়ান্স

লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন অর্জুন টেন্ডুলকার। তিনি ছাড়া আরো আট ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে মুম্বাই। এই তালিকায় রয়েছেন সত্যনারায়ণ রাজু, রিস টপলি, কেএল শ্রীজিত, করণ শর্মা, বেভন জ্যাকবস, মুজিব উর রহমান, লিজাড উইলিয়ামস, বিগনেশ পুথুর।

দিল্লি ক্যাপিটালস

ফাফ ডু প্লেসিস ও জেক ফ্রেসার-ম্যাকগার্কের মতো তারকা ক্রিকেটারকে ধরে রাখেনি দিল্লি ক্যাপিটালস। সেদিকুল্লাহ অটল, মনবন্ত কুমার, মোহিত শর্মা, দর্শন নালকান্ডেকেও ছেড়ে দিয়েছে তারা।

লখনউ সুপার জায়ান্টস

আগেই ট্রেডের মাধ্যমে মুম্বাইতে যোগ দিয়েছিলেন শার্দুল ঠাকুর। এবার ডেভিড মিলার, আকাশ দীপ ও রবি বিষ্ণোয়কে ছেড়ে দিয়েছে তারা। তালিকায় আছেন যুবরাজ চৌধরী, রাজবর্ধন হাঙ্গারগেকর, শামার জোসেফ ও আরিয়ান জুয়াল।

পাঞ্জাব কিংস

পাঁচ খেলোয়াড়কে ছেড়েছে পাঞ্জাব কিংস। তালিকায় রয়েছেন তিন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার- জশ ইংলিস, অ্যারন হার্ডি ও গ্লেন ম্যাক্সওয়েল। এ ছাড়াও বাদ পড়েছেন কুলদীপ সেন ও প্রবীণ দুবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে দিয়েছে আট ক্রিকেটারকে। তালিকায় আছেন স্বস্তিক চিকারা, মায়াঙ্ক আগরওয়াল, টিম সেইফার্ট, লিয়াম লিভিংস্টোন, মনোজ ভান্ডাগে, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজ়ারাবানি ও মোহিত রাঠি।

গুজরাট টাইটান্স

শেরফানে রাদারফোর্ড আগেই যোগ দিয়েছিলেন মুম্বাইতে। মহিপাল লোমরোর, করিম জানাত, দাসুন শানাকা, জেরাল্ড কোয়েৎজি এবং কুলবন্ত খেজরোলিয়াকে ছেড়ে দিয়েছে তারা।

সানরাইজার্স হায়দরাবাদ

মোহাম্মদ শামি আগেই ট্রেডের মাধ্যমে যোগ দিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসে। আরো সাত জনকে ছাড়ল সানরাইজার্স হায়দরাবাদ। তালিকায় আছেন রাহুল চাহার, অভিনব মনোহর, অ্যাডাম জাম্পা, সিমরজিৎ সিং, উইয়ান মুল্ডার, অথর্ব তাইদে, শচীন বেবি।

রাজস্থান রয়্যালস

ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহিশ থিকশানা, ফজলহক ফারুকি, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়, কুণাল রাঠোর এবং অশোক শর্মাকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। আগেই সাঞ্জু স্যামসন ও নিতিশ রানাকে ট্রেড করেছিল তারা। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit