শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

চীনে হাজার টনের নতুন স্বর্ণখনি সন্ধান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনে এক হাজার টন মজুত সমৃদ্ধ নতুন বিরল স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। খনিটি দেশটির পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তের কাছে কুনলুন পর্বতমালায়। 

সরকারি ভূতাত্ত্বিকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, এই খনিতে স্বর্ণের মজুত এক হাজার টনেরও বেশি হতে পারে।

সম্প্রতি, কাশগর ভূতাত্ত্বিক দলের জ্যেষ্ঠ প্রকৌশলী হি ফুবাও ও তার সহকর্মীরা পিয়ার-রিভিউ জার্নাল ‘অ্যাক্টা জিওসায়েন্টিকা সিনিকা’য়  এক গবেষণাপত্রে এ তথ্য জানিয়েছেন।

তারা কুনলুন পর্বতে পাওয়া এ স্বর্ণ বেল্টটি চীনের তৃতীয় ১,০০০ টন-স্কেল স্বর্ণের বেল্ট হিসেবে উল্লেখ করেছেন। চলতি বছর এর আগে এমন আরও দুটির সন্ধান মিলেছে।

কুনলুন পর্বতের এই স্বর্ণের ‘বেল্ট’ সত্যি হলে এটি চীনের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত ভিত্তি তৈরি করতে পারে। খনি থেকে সফলভাবে সর্বোচ্চ পরিমাণে উত্তোলন চীনের স্বর্ণশিল্প ও খনিজ নিরাপত্তা উভয় দিকেই বড় প্রভাব ফেলবে। 

তবে, পর্বত ও দুর্গম অঞ্চল হওয়ায় অনুসন্ধান ও মাইনিং বা খনন কার্যক্রম কারিগরীভাবে কঠিন ও চ্যালেঞ্জিং। উত্তোলন কার্যক্রম পরিবেশগতভাবেও নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৫,/রাত ৮:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit